নয়াদিল্লি: ভারত মণ্ডপম, ITPO, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘Film Expo India 2026 – From Scripting to Releasing’ অনুষ্ঠানে অতিথি সম্মানিত হিসেবে উপস্থিত ছিলেন পুর্বোদয়ের সাধারণ সম্পাদক ড. নিতী শর্মা।
চলচ্চিত্র ও বিনোদন জগতের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সৃজনশীলতা, ফ্যাশন, সিনেমা এবং নতুন সম্ভাবনাকে এক ছাদের নিচে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করে বিনোদন ও ফ্যাশন শিল্পের পরিবর্তনশীল ক্ষেত্র সম্পর্কে বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা অর্জন করেন ড. নিতী শর্মা।
এদিন অনুষ্ঠানের মেন্টর ও কিউরেটর মিস্টার বিন্দু দারা সিং-এর সঙ্গে ফ্যাশন শো পর্যালোচনাতেও অংশ নেন তিনি। অনুষ্ঠানে নবীন প্রতিভা, শিল্পী, পেশাদার এবং সৃজনশীল উদ্যোক্তাদের উৎসাহ ও প্রতিভার প্রদর্শন প্রশংসা কুড়ায়।
ড. নিতী শর্মা অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ নতুন প্রতিভা ও শিল্পের সঙ্গে যুক্ত পেশাদারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ভারতীয় সৃজনশীল ও বিনোদন শিল্পের অগ্রগতির জন্য ‘Film Expo India’-র গোটা টিমকে শুভেচ্ছা জানান তিনি।