Home দেশহস্তক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির! দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হওয়া আইনজীবীরা অবশেষে মুক্ত

হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির! দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হওয়া আইনজীবীরা অবশেষে মুক্ত

by Debasish
0 comments 1 views

জনকন্ঠ ডট কম ডেস্ক,
নয়াদিল্লি , ১০ অক্টোবর : দিল্লিতে শনিবার আটক হন বেশ কয়েকজন আইনজীবী। ছবি: এক্স।

সকালে ‘ককরোচদের’ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছিলেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের কাছ থেকে তাঁদের তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। এ বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের হস্তক্ষেপে মুক্তি পেলেন তাঁরা। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ অনুযায়ী, আটক হওয়া আইনজীবীদের ছাড়াতে হস্তক্ষেপ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

শনিবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে থেকে বহু আইনজীবীকে আটক করা হয় বলে অভিযোগ। ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুযায়ী, আইনজীবীদের মধ্যে ছড়ানো এক বার্তা থেকে জানা যায়, প্রায় ১০০ আইনজীবীকে আটক করা হয়েছিল বলে একটি মেসেজ ছড়াতে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী মহল। আইনজীবীদের ধরপাকড়ের বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। দাবি করা হয়, তাঁদের আটক করে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে-এ নিয়ে যাওয়া হয়েছে। এ অবস্থায় ওই আইনজীবীদের ছাড়াতে হস্তক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ করে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। হস্তক্ষেপ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও। এর পরপরই আটক হওয়া আইনজীবীদের ছেড়ে দেওয়া হয় বলে খবর।

‘লাইভ ল’ অনুযায়ী, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনের তরফেও বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। ওই সংগঠনের তরফ নিশ্চিত করা হয়, আইনজীবীদের মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রধান বিচারপতি।

সিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকে দিল্লি পুলিশি প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয় যন্তর মন্তরের আশপাশের এলাকা। কর্মসূচির প্রত্যেক মুহূর্ত নজরবন্দি করতে ভিডিয়োগ্রাফার, চিত্রগ্রাহক রেখেছে পুলিশ। বহু পুলিশকর্মীর শরীরে বসানো হয় ক্যামেরা (বডিক্যাম)। সকাল থেকে যন্তর মন্তরের আশপাশে যেখানেই জমায়েতের চেষ্টা হয়েছে, সেখান থেকেই ধরে ধরে আটক করা হয়েছে। এই উত্তেজনার মাঝে আটক হন সুপ্রিম কোর্টের বহু আইনজীবীও। অবশেষে বার অ্যাসোসিয়েশনের অনুরোধে তাঁদের মুক্তির জন্য হস্তক্ষেপ করলেন প্রধান বিচারপতি।

You may also like

Leave a Comment