Home আগরতলাদুর্ঘটনায় আহত হয়েও থামল না নির্বাচনী লড়াই! হুইল চেয়ারে বসেই মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর

দুর্ঘটনায় আহত হয়েও থামল না নির্বাচনী লড়াই! হুইল চেয়ারে বসেই মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর

by Debasish
0 comments 4 views

মনোনয়ন দাখিলের পথে দুর্ঘটনার শিকার সাব্রুম নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী কমলা রানি চাকমা। আহত অবস্থাতেই পৌঁছলেন রিটার্নিং অফিসারের দপ্তরে।

আগরতলা, ৫ নভেম্বর : নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার অদম্য ইচ্ছাশক্তির এক ব্যতিক্রমী ছবি উঠে এল সাব্রুমে। দুর্ঘটনায় আহত হয়েও পিছিয়ে গেলেন না বিজেপি প্রার্থী কমলা রানি চাকমা। শেষ পর্যন্ত হুইল চেয়ারে বসেই রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কমলা রানি চাকমা। দুর্ঘটনায় তিনি আহত হন। স্বাভাবিকভাবেই তাঁর পক্ষে হেঁটে মনোনয়ন জমা দিতে যাওয়া সম্ভব ছিল না।

কিন্তু শারীরিক অসুস্থতা ও আঘাত নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে তাঁকে সরিয়ে রাখতে পারেনি। হুইল চেয়ারের সাহায্যে রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সাব্রুমের নির্বাচনী আবহে এই ঘটনা ইতিমধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে। দুর্ঘটনার পরও নির্বাচনী ময়দানে নিজের উপস্থিতি নিশ্চিত করে দৃঢ় মনোবলের পরিচয় দিলেন এই বিজেপি প্রার্থী।

You may also like

Leave a Comment