Home অপরাধচোরাই সামগ্রীর সঙ্গে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার! এয়ারপোর্ট থানার অভিযানে আটক এক

চোরাই সামগ্রীর সঙ্গে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার! এয়ারপোর্ট থানার অভিযানে আটক এক

by Debasish
0 comments 15 views

এসির পাইপ, বৈদ্যুতিক তার-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার; একাধিক কার্টুন মদ বাজেয়াপ্ত, তদন্তে পুলিশ

আগরতলা,৯ সেপ্টেম্বর : চোরাই বলে সন্দেহ করা সামগ্রী উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ বাজেয়াপ্ত করল এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে চোরাই বলে সন্দেহ করা বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে এসি-র পাইপ, বৈদ্যুতিক তার-সহ বিভিন্ন জিনিসপত্র। উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোথা থেকে এসেছে এবং কার মালিকানাধীন, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, একই অভিযানে বিপুল পরিমাণ বিলিতি মদও উদ্ধার হয়। বিভিন্ন ব্র্যান্ডের মদের বেশ কয়েকটি কার্টুন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া চোরাই সামগ্রী কোথা থেকে এসেছিল, মদগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—সবদিক খতিয়ে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার পিছনে কোনও বড় চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

You may also like

Leave a Comment