আগরতলা, ২৯ আগস্ট: চুরি করা সামগ্রী বিক্রি করতে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে এক সন্দেহভাজন চোর। আগরতলা পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে দুটি বাইক, বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং মোবাইল ফোন উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরি করা সামগ্রী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একাধিক চুরির সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বাইক, বিভিন্ন স্বর্ণের সামগ্রী এবং মোবাইল ফোন।
এ বিষয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, চুরি করা সামগ্রী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু চুরির সামগ্রী উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোন কোন চুরির ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সাম্প্রতিক আরও চুরির ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পূর্ব থানার পুলিশ।