Home আগরতলা৩২ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

৩২ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

by Debasish
0 comments 22 views

আগরতলা, ২৯ আগস্ট: আগরতলা পৌর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। শনিবার টাউন প্রতাপগড় রোড নম্বর-৩-এর কানাই সাহার গলিতে নির্মীয়মাণ ড্রেনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের সঙ্গে নির্মাণকাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মেয়র দীপক মজুমদার। এলাকার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তাঁর কাছে তুলে ধরেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য মন দিয়ে শোনার পাশাপাশি সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মেয়র।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হলে এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে। বিশেষ করে বর্ষার সময়ে জল জমে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।

এলাকার নাগরিক পরিষেবা আরও উন্নত করতে পৌর নিগমের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলেও জানা গেছে।

You may also like

Leave a Comment