Home ত্রিপুরাবরুয়াকান্দিতে দুই ভাই হত্যাকাণ্ড: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ধর্মনগর জেলা কংগ্রেস

বরুয়াকান্দিতে দুই ভাই হত্যাকাণ্ড: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ধর্মনগর জেলা কংগ্রেস

by Debasish
0 comments 5 views

ধর্মনগর, ২৪ অক্টোবর: উত্তর ত্রিপুরার বরুয়াকান্দিতে দুই ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে সরব হলো ধর্মনগর জেলা কংগ্রেস। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

শনিবার নিহত দুই ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান ধর্মনগর জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেসের প্রতিনিধিরা। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সমবেদনা জানান তাঁরা। এই দুঃসময়ে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দেন কংগ্রেসের প্রতিনিধিরা।

পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় যেন কোনও ধরনের গাফিলতি না হয়, সেই বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়। নিহতদের পরিবার যাতে যথাযথ বিচার পায় এবং অভিযুক্তরা আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে ধর্মনগর জেলা কংগ্রেস।

এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা ও চাঞ্চল্য বজায় রয়েছে। এখন নিহতদের পরিবার ন্যায়বিচার পায় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

You may also like

Leave a Comment