আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে ভোপালে পৌঁছতেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেল। বুধবার ভোপাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব, দলের বিভিন্ন পদাধিকারী এবং কার্যকর্তারা।
বিমানবন্দরে পৌঁছানোর পর বিজেপির নেতৃবৃন্দ ও কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। দলীয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশ সফরকালে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বিপ্লব কুমার দেবের।
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। সেই সূত্রেই তাঁর মধ্যপ্রদেশ সফর বলে জানা গেছে।