Home আগরতলাবনমালীপুরে বুথে বুথে ‘মন কি বাত’, ২৬ নম্বর বুথে রাজীব ভট্টাচার্য

বনমালীপুরে বুথে বুথে ‘মন কি বাত’, ২৬ নম্বর বুথে রাজীব ভট্টাচার্য

by Debasish
0 comments 8 views

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্ব রবিবার বনমালীপুরের ২৬ নম্বর বুথে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে শুনলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে ২৪ নম্বর ওয়ার্ডের এই বুথে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্ধারিত সময়ে ‘মন কি বাত’-এর সম্প্রচার শুরু হলে বুথের কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী, পুরনিগমের ইস্ট জোনের চেয়ারপারসন সুখময় সাহা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই বুথ এলাকায় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি সংগঠনের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‘মন কি বাত’-এর প্রতিটি পর্বে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ, সাফল্য ও নানা ইতিবাচক প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। রবিবারের পর্বও দলীয় কর্মীদের মধ্যে আগ্রহ তৈরি করে বলে উদ্যোক্তাদের দাবি।

You may also like

Leave a Comment