Home আগরতলানবনিযুক্ত বিজেপি প্রভারিকে স্বাগত মুখ্যমন্ত্রী মানিক সাহার, সংগঠন শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা

নবনিযুক্ত বিজেপি প্রভারিকে স্বাগত মুখ্যমন্ত্রী মানিক সাহার, সংগঠন শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা

by Debasish
0 comments 10 views

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ত্রিপুরা বিজেপির নবনিযুক্ত প্রভারি মৃগাঙ্ক দেও বর্মনকে রবিবার সন্ধ্যায় নিজের বাসভবনে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি রাজ্যে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

সাক্ষাৎ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর করার কৌশল নিয়েও মতবিনিময় হয়।

নবনিযুক্ত প্রভারির সঙ্গে এই সাক্ষাতে রাজ্যের দলীয় সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Comment