Home আগরতলাপুলিশ রিক্রিয়েশন ক্লাবের ১০ গোলের দাপট, তিলকমাঝিকে উড়িয়ে দুর্দান্ত জয়

পুলিশ রিক্রিয়েশন ক্লাবের ১০ গোলের দাপট, তিলকমাঝিকে উড়িয়ে দুর্দান্ত জয়

by Debasish
0 comments 14 views

আগরতলা, ৭ আগস্ট: টি.এফ.এ পরিচালিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল সিনিয়র মহিলা ফুটবল লিগে দুর্দান্ত জয় তুলে নিল পুলিশ রিক্রিয়েশন ক্লাব। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিলকমাঝি এথলেটিক ক্লাবকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তারা নিজেদের প্রথম জয় নিশ্চিত করে।

প্রথম ম্যাচে দুই দলই পরাজিত হওয়ায় দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পুলিশ রিক্রিয়েশন ক্লাব। প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার ভেঙে একের পর এক গোল করে বড় ব্যবধানে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় তারা।

পুলিশ রিক্রিয়েশন ক্লাবের হয়ে আইতরমা দেববর্মা ও ফুদুলু দেববর্মা হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া এলিজা জমাতিয়া দুটি গোল করেন। দলের হয়ে একটি করে গোল করেন মারিনা দেববর্মা ও শিবানী দেববর্মা।

এই জয়ের ফলে লিগে ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল পুলিশ রিক্রিয়েশন ক্লাব। অন্যদিকে, টানা দ্বিতীয় পরাজয়ে চাপে পড়ে গেল তিলকমাঝি এথলেটিক ক্লাব।

You may also like

Leave a Comment