Home আগরতলাধলেশ্বরে বাড়িতে চুরি, নগদ অর্থ সহ একটি মোবাইল ফোন নিয়ে যায় চোর

ধলেশ্বরে বাড়িতে চুরি, নগদ অর্থ সহ একটি মোবাইল ফোন নিয়ে যায় চোর

by Debasish
0 comments 4 views

ঘুমন্ত দম্পতির বাড়িতে চুরির অভিযোগ; রাতের পুলিশি টহল ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: শহরের ধলেশ্বর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্বামী-স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে বাড়িতে ঢুকে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনাটি ঘটেছে গোরক্ষনাথ মন্দির সংলগ্ন ‘রাম ভবন’-এর ১২ নম্বর বাড়িতে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পরই দম্পতির নজরে আসে একটি মোবাইল ফোন নেই। এরপর ঘরের ভেতরে খোঁজাখুঁজি করতে গিয়ে তাঁরা দেখতে পান, আলমারিতে রাখা একটি ব্যাগ মেঝেতে পড়ে রয়েছে। পরিবারের ওই মহিলা জানান, ব্যাগে রাখা নগদ অর্থ আগের দিনই তোলা হয়েছিল। সেই টাকাই চুরি হয়েছে বলে অভিযোগ।

চোরেরা আলমারি তল্লাশি করার সময় একটি সোনার আংটিও বের করে বলে জানা গেছে। তবে সেটি নকল গয়না মনে করে সোফার ওপর ফেলে রেখে যায় বলে পরিবারের দাবি। অন্যান্য সোনার গয়না অন্যত্র রাখা থাকায় সেগুলো চুরি যায়নি।

ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান সড়ক, চন্দ্রপুর ও অচ্যুতলা মন্দির সংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতি থাকলেও ধলেশ্বর এবং পার্শ্ববর্তী রামনগরের অভ্যন্তরীণ গলিগুলোতে রাতের পুলিশি টহল পর্যাপ্ত নয়।

এলাকায় সিসিটিভি ক্যামেরার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় মাদক সেবন ও চুরির মতো ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই আশঙ্কা রয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে রাতের টহল আরও জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

You may also like

Leave a Comment