শিক্ষকদের সংবর্ধনা, শিক্ষা ও চরিত্র গঠনে তাঁদের অবদানের প্রশংসা
আগরতলা, ৫ সেপ্টেম্বর: শিক্ষা, চরিত্র গঠন এবং জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাম রাইফেলসের উদ্যোগে আসামের লোকরায় অবস্থিত আসাম রাইফেলস হাই স্কুলে (এআরএইচএস) শিক্ষক দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
অনুষ্ঠানে তরুণ প্রজন্মের মেধা ও প্রতিভার বিকাশ, জ্ঞানার্জনে সহায়তা এবং তাঁদের দায়িত্বশীল ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরা হয়। শিক্ষকদের নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসাম রাইফেলস।
একটি প্রগতিশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সততা, সহানুভূতি, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদানের প্রশংসা করা হয়।
মানসম্মত শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে তাঁদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এআরএইচএস-এর শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরাও তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।