Home আগরতলাত্রিপুরা ল্যান্ডের দাবিতে IPFT-এর মিছিল ও পথসভা আগরতলায়

ত্রিপুরা ল্যান্ডের দাবিতে IPFT-এর মিছিল ও পথসভা আগরতলায়

by Debasish
0 comments 14 views

আগরতলা, ২৩ আগস্ট: ত্রিপুরা ল্যান্ডের দাবিকে সামনে রেখে আগরতলায় মিছিল ও পথসভার আয়োজন করল ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। রবিবার সংগঠনের উদ্যোগে শহরের মরা চৌমুহনী এলাকায় এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন পথসভার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দিতে দিতে মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মরা চৌমুহনী এলাকায় পৌঁছায়। পরে সেখানেই আয়োজিত পথসভায় অংশ নেন মিছিলের অংশগ্রহণকারীরা।

পথসভা থেকে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে জোরালো সওয়াল করেন IPFT নেতৃত্ব। তাঁদের বক্তব্য, রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ, অধিকার ও রাজনৈতিক-সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ত্রিপুরা ল্যান্ডের দাবি জানিয়ে আসছে সংগঠন। এই দাবিকে আরও জোরদার করতে আগামী দিনেও গণআন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় সভা থেকে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন IPFT-এর সভাপতি প্রেম কুমার রিয়াং, ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

এদিনের মিছিল ও পথসভাকে কেন্দ্র করে আগরতলায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ত্রিপুরা ল্যান্ডের দাবিকে সামনে রেখে IPFT-এর এই কর্মসূচি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

You may also like

Leave a Comment