Home আগরতলামুম্বাইয়ে জাতীয় পর্যালোচনা বৈঠকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং

মুম্বাইয়ে জাতীয় পর্যালোচনা বৈঠকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং

by Debasish
0 comments 23 views

আগরতলা, ৪ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, স্বনির্ভর গোষ্ঠী (SHG)-কে ব্যাংক ঋণের আওতায় আনা এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে মুম্বাইয়ে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের জাতীয় পর্যালোচনা বৈঠক। ৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের হায়াত হোটেলে আয়োজিত এই বৈঠকে অংশ নেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং।

বৈঠকের মূল লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠী ও ব্যক্তিগত উদ্যোগপতিদের জন্য ঋণ সহায়তার পরিধি বাড়ানো। বৈঠকের সমাপনী ও মূল বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

জাতীয় স্তরের এই পর্যালোচনা বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং সমবায় ব্যাংকের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তর (DFS), নীতি আয়োগ, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI), NABARD এবং PFRDA-র প্রতিনিধিরাও।

ব্যাংকভিত্তিক পর্যালোচনায় দেশের ১১টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অংশ নেন। তাঁদের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংও ছিলেন।

বৈঠকে DAY-NRLM, Financial Inclusion 2.0, SHG-ব্যাংক সংযোগ, মহিলা পরিচালিত উদ্যোগের প্রসার, ‘BC Sakhi’ উদ্যোগ, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ ঋণ প্রদানের ব্যবস্থা আরও শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব রোহিত কানসালসহ কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা।

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যাংকের চেয়ারম্যানের অংশগ্রহণ গ্রামীণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, মহিলা উদ্যোগপতিদের ক্ষমতায়ন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ সহায়তা প্রদান এবং গ্রামীণ অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকারকে আরও স্পষ্ট করে।

You may also like

Leave a Comment