Home আগরতলা৫১ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা–২.০-এর উদ্বোধন

৫১ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা–২.০-এর উদ্বোধন

by Debasish
0 comments 13 views

আগরতলা, ২৫ আগস্ট: আগরতলা পুর নিগমের ৫১ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা–২.০ (প্রথম DPR)-এর ওয়ার্ডভিত্তিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল এবং আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রামপ্রসাদ পাল প্রধানমন্ত্রী আবাস যোজনা–২.০-এর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘সকলের জন্য আবাসন’-এর লক্ষ্যকে সামনে রেখে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য নিরাপদ, স্থায়ী ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপভোক্তাদের সঙ্গে মতবিনিময়ও করা হয়। নিজেদের পাকা বাড়ির স্বপ্ন পূরণের প্রত্যাশার কথা উপভোক্তাদের মুখ থেকে শুনে উপস্থিতরা সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে আবাসনের সমস্যায় থাকা পরিবারগুলির কাছে এই প্রকল্প নতুন আশার সঞ্চার করেছে বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা–২.০-এর মাধ্যমে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের মাথার উপর নিরাপদ ছাদ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণ এবং উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন অব্যাহত থাকবে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আবাসন প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You may also like

Leave a Comment