Home আগরতলাট্রাফিক ব্যবস্থাপনা আরও মজবুত করতে ১.২৯ কোটি টাকার সরঞ্জাম, দুর্ঘটনা কমানোর লক্ষ্যে উদ্যোগ রাজ্য সরকারের : মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

ট্রাফিক ব্যবস্থাপনা আরও মজবুত করতে ১.২৯ কোটি টাকার সরঞ্জাম, দুর্ঘটনা কমানোর লক্ষ্যে উদ্যোগ রাজ্য সরকারের : মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

by Debasish
0 comments 3 views

আগরতলা, ১০ অক্টোবর: রাজ্যে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও উন্নত ও কার্যকর করে তুলতে ১ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক সুরক্ষা সরঞ্জাম কিনল রাজ্য সরকার। শনিবার এডি নগর পুলিশ গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সংগৃহীত সরঞ্জাম বিতরণ কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তোলা এবং রাজ্যের সড়কগুলিতে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যেই এই সরঞ্জামগুলি সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট সরঞ্জাম ব্যবহারের ফলে যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমার যে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তা ধরে রাখতে হলে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সড়কে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সম্ভব বলেও তিনি গুরুত্ব আরোপ করেন।

রাজ্যের সড়ক নিরাপত্তা আরও জোরদার করা, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করে তোলা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের আশা, নতুন সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ত্রিপুরায় নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

You may also like

Leave a Comment