Home আগরতলাআত্মসমর্পণকারী জঙ্গিদের দাবিদাওয়া নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশ্বাস

আত্মসমর্পণকারী জঙ্গিদের দাবিদাওয়া নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশ্বাস

by Debasish
0 comments 19 views

আগরতলা, ১ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী NLFT ও ATTF সদস্যদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যা নিয়ে মঙ্গলবার মহাকরণে বৈঠক করলেন ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ককলা জয় ত্রিপুরার নেতৃত্বে আত্মসমর্পণকারী সদস্যদের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় তুলে ধরেন। বৈঠকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, দপ্তরের সচিবসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৮ আগস্ট বড়মুড়ার খাতায়কতর এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পথ অবরোধে বসেছিলেন আত্মসমর্পণকারী জঙ্গিদের একটি দল। NLFT ও ATTF-এর আত্মসমর্পণকারী সদস্যদের নিয়ে গঠিত ওই দলের নেতৃত্বে ছিলেন ককলা জয় ত্রিপুরা।
সেদিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁদের দাবিদাওয়া ও সমস্যাগুলি নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে আলোচনা করার আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই আশ্বাসের পর মঙ্গলবার মহাকরণে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধি দলের সদস্যরা।
দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন আত্মসমর্পণকারী সদস্যদের একাংশ। এদিনের বৈঠকে তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ককলা জয় ত্রিপুরা জানান, মন্ত্রী তাঁদের দাবিগুলি অত্যন্ত ইতিবাচকভাবে শুনেছেন। সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
“মন্ত্রী আমাদের দাবিগুলি অত্যন্ত ইতিবাচকভাবে শুনেছেন। সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, সরকারের পক্ষ থেকে আমাদের দাবিগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
অপরদিকে, মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আত্মসমর্পণকারী সদস্যদের দাবিগুলির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সমাধানের প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান তিনি।
আগামী দিনে তাঁদের বাকি দাবিগুলিও পূরণের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। আলোচনার মাধ্যমেই সমস্যাগুলির সমাধানের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
“তাদের দাবিগুলি সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সমাধানের প্রক্রিয়ায় রয়েছে। আগামী দিনে যে দাবিগুলি রয়েছে, সেগুলিও পূরণের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে।”

আত্মসমর্পণকারী সদস্যদের দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলার বার্তা মিলেছে এদিনের বৈঠকে। এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment