Home আগরতলাউপনির্বাচনে এনডিএ-র জয় রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের কাছে স্পষ্ট বার্তা: বিপ্লব কুমার দেব

উপনির্বাচনে এনডিএ-র জয় রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের কাছে স্পষ্ট বার্তা: বিপ্লব কুমার দেব

by Debasish
0 comments 1 views

আগরতলা, ১০ অক্টোবর: একের পর এক উপনির্বাচনে এনডিএ-র জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি মানুষের অবিচল আস্থার প্রতিফলন। এই নির্বাচনী ফলাফল রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের কাছে স্পষ্ট বার্তা বলে মন্তব্য করলেন ত্রিপুরার বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।

শনিবার এক বিবৃতিতে বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরিতে নির্বাচনী সাফল্য প্রমাণ করে যে মোদির নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা এখনও অটুট। গণতন্ত্রে জনগণের রায়ই সর্বোচ্চ—এই বিষয়টি বিরোধীদের উপলব্ধি করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বিপ্লব দেবের বক্তব্য, প্রতিটি নির্বাচনে পরাজয়ের পর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে রাহুল গান্ধীর উচিত জনগণের রায়কে সম্মান জানানো। নির্বাচনী ফলাফলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে গ্রহণ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এদিন নির্বাচনী সাফল্যের জন্য বিজেপির নেতৃত্ব ও দলের কর্মীদের অভিনন্দন জানান বিপ্লব কুমার দেব। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীকে শুভেচ্ছা জানান তিনি।

সংশ্লিষ্ট রাজ্যগুলির বিজেপি সভাপতি এবং নির্বাচনী সাফল্যের পিছনে নিরলস পরিশ্রম করা দলীয় কর্মীদেরও অভিনন্দন জানিয়ে বিপ্লব দেব তাঁদের অবদানের কথা তুলে ধরেন।

You may also like

Leave a Comment