Home ত্রিপুরাভিলেজ কমিটি নির্বাচন: ভোটের আগেই ভোটাধিকার প্রয়োগ, ৩৮ ব্লকে শুরু নির্বাচনকর্মীদের ভোটগ্রহণ

ভিলেজ কমিটি নির্বাচন: ভোটের আগেই ভোটাধিকার প্রয়োগ, ৩৮ ব্লকে শুরু নির্বাচনকর্মীদের ভোটগ্রহণ

by Debasish
0 comments 2 views

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (TTAADC) আসন্ন ভিলেজ কমিটি জেনারেল ইলেকশন-২০২৬-কে সামনে রেখে নির্বাচনকর্মীদের জন্য Election Duty Voting (EDV) শুরু হয়েছে। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর রাজ্যের ৩৮টি ব্লকে নির্ধারিত ফ্যাসিলিটেশন সেন্টার বা ভোটিং অ্যাসিস্ট্যান্স সেন্টারে এই ভোটগ্রহণ শুরু হয়।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী কাজে নিযুক্ত যেসব কর্মী Form-15-এর মাধ্যমে নির্বাচন ডিউটি ভোটের জন্য আবেদন করেছেন, তাঁরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অধীনে নির্ধারিত ফ্যাসিলিটেশন সেন্টারে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নিয়ম অনুযায়ী নির্বাচনী কাজে নিযুক্ত ব্যক্তিদের আগাম ভোট দেওয়ার এই ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটের দিন তাঁরা নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকলেও নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

৩৮টি ব্লকে ২২ ও ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত EDV ভোটগ্রহণ চলবে। অন্যদিকে, করবুক, রূপাইছড়ি, অমরপুর, অম্পি, মাতাবাড়ি ও ডাম্বুরনগর—এই ছয়টি ব্লকের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা ২৩ ও ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

নির্বাচন কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগ্য নির্বাচনকর্মীদের নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ফ্যাসিলিটেশন সেন্টারে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য বলা হয়েছে।

ভিলেজ কমিটি নির্বাচনের বিধিতেও নির্বাচনকর্মীদের ভোটদানের জন্য পৃথক ব্যবস্থার উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী নির্বাচন ডিউটি ভোটের ব্যবস্থা করার নির্দেশ রয়েছে।

You may also like

Leave a Comment