প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা, ৫১টি ওয়ার্ডের মধ্যে বাকি আসনগুলিতেও প্রার্থী চূড়ান্ত করার পথে গেরুয়া শিবির
আগরতলা, ৩ নভেম্বর: আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল বিজেপি। প্রতিদ্বন্দ্বিতার ময়দানে দলের প্রার্থী হিসেবে ৪৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। নির্বাচনে জয় ধরে রাখার পাশাপাশি পুর নিগমের দখল অক্ষুণ্ণ রাখাই এখন গেরুয়া শিবিরের অন্যতম লক্ষ্য।
ঘোষিত তালিকা অনুযায়ী, ১৫ নম্বর ওয়ার্ডে নিবাস দাস, ১৬ নম্বরে পিনাকী চক্রবর্তী, ১৭ নম্বরে শিখা ব্যানার্জি, ১৮ নম্বরে নারায়ণ দে, ২০ নম্বরে রত্না দত্ত, ২১ নম্বরে পেমাশিস সাহা, ২৩ নম্বরে মণি মুক্তা ভট্টাচার্য, ২৪ নম্বরে সুখময় সাহা, ২৫ নম্বরে সীমা দেবনাথ এবং ২৬ নম্বর ওয়ার্ডে অর্জুন দাসকে প্রার্থী করেছে বিজেপি।
এছাড়া ২৭ নম্বর ওয়ার্ডে বিধান নম, ২৮ নম্বরে নন্দদুলাল দেবনাথ, ২৯ নম্বরে রুমা দাস, ৩০ নম্বরে অলপনা দাস, ৩১ নম্বরে অঞ্জনা দাস, ৩২ নম্বরে সঞ্জয় সাহা, ৩৩ নম্বরে অভিজিৎ মল্লিক, ৩৪ নম্বরে তুষার কান্তি ভট্টাচার্য, ৩৬ নম্বরে নিতু দে গুপ্ত এবং ৩৭ নম্বর ওয়ার্ডে বাপি দাসের নাম রয়েছে।
অন্যদিকে, ৩৮ নম্বর ওয়ার্ডে মণি দাস, ৩৯ নম্বরে অলক রায়, ৪০ নম্বরে সম্পা সরকার চৌধুরী, ৪২ নম্বরে শিপ্রা শীল, ৪৩ নম্বরে মানিকা দাস দত্ত, ৪৪ নম্বরে সুস্মিতা সাহা, ৪৬ নম্বরে প্রণজিৎ লোধ, ৪৭ নম্বরে প্রণজিৎ সরকার, ৪৮ নম্বরে সবিতা দাস, ৪৯ নম্বরে হরিসাধন দেবনাথ, ৫০ নম্বরে রিঙ্কি দাস ভৌমিক এবং ৫১ নম্বর ওয়ার্ডে শুভম ঘোষকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, আগরতলা পুর নিগমে মোট ৫১টি ওয়ার্ড রয়েছে। বিজেপির পক্ষ থেকে ৪৫ জনের নাম ঘোষণা করা হলেও বাকি প্রার্থীদের বিষয়ে এই তালিকায় কোনও নাম উল্লেখ করা হয়নি। ফলে বাকি আসনগুলিতে কারা দলের টিকিট পান, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত। প্রার্থী তালিকা প্রকাশের পর এবার নির্বাচনী প্রচারে বিজেপি কতটা গতি আনতে পারে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।