Home আগরতলারাস্তার মরণফাঁদে ঝরল ২১ বছরের তরতাজা প্রাণ, জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ

রাস্তার মরণফাঁদে ঝরল ২১ বছরের তরতাজা প্রাণ, জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ

by Debasish
0 comments 3 views

আগরতলা , ৩১ অক্টোবর ।। জাতীয় সড়কের বেহাল পরিকাঠামো কি আরও একটি প্রাণ কেড়ে নিল? রাস্তার গভীর গর্তে বাইক পড়ে গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২১ বছরের যুবক অভিষেক রায়। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা যায়, পেচারথল লক্ষ্মনছড়া এলাকার বাসিন্দা অভিষেক রায় বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় জাতীয় সড়কের উপর থাকা একটি গভীর গর্তে তাঁর বাইকটি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা পাথরের উপর আছড়ে পড়েন তিনি। এতে কোমরের নিচের অংশে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় পেচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, সেখানে প্রাথমিক চিকিৎসা করা হলেও রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। চিকিৎসায় গাফিলতির অভিযোগও তুলেছে মৃতের পরিবার। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভিষেককে মৃত বলে ঘোষণা করেন।

You may also like

Leave a Comment