Home আগরতলাখয়েরপুরে গুলিচালনার অভিযোগে উত্তেজনা, আটক কংগ্রেস নেতা বাপ্টু চক্রবর্তী

খয়েরপুরে গুলিচালনার অভিযোগে উত্তেজনা, আটক কংগ্রেস নেতা বাপ্টু চক্রবর্তী

by Debasish
0 comments 1 views

আগরতলা, ৩১ অক্টোবর: রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথেই গুলিচালনার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খয়েরপুর। বিজেপির মিছিল থেকে বাড়ি ফেরার সময় দলীয় কর্মী-সমর্থকদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা বাপ্টু চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনার পর খয়েরপুরের চৌদ্দদেবতাবাড়ি সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, শনিবার আগরতলা শহরে বিজেপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষ হওয়ার পর খয়েরপুরের বিজেপি কর্মী-সমর্থকরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

অন্যদিকে, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে খয়েরপুরে বিধায়ক গোপালচন্দ্র রায়ের নেতৃত্বে আয়োজন করা হয় খিচুড়ি বিতরণ কর্মসূচি। কর্মসূচি শেষ হওয়ার পর বিধায়ক নিজের বাড়িতে ফিরে যান। এরই মধ্যে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়েন কংগ্রেস নেতা বাপ্টু চক্রবর্তী। পরবর্তী সময়ে চৌদ্দদেবতাবাড়ি সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ঘটনাকে ঘিরে খয়েরপুরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। গুলিচালনার অভিযোগের সত্যতা, ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের প্রকৃতি এবং ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

You may also like

Leave a Comment