Home আগরতলাত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এজিএমসিতে আরো ১০০ এমবিবিএস আসনে অনুমোদন

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এজিএমসিতে আরো ১০০ এমবিবিএস আসনে অনুমোদন

by Debasish
0 comments 1 views

আগরতলার, ২১ সেপ্টেম্বর: আগরতলা সরকারি মেডিকেল কলেজের (AGMC) এমবিবিএস আসন সংখ্যা ১৫০ থেকে বৃদ্ধি করে ২৫০ করা হয়েছে। এর ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চিকিৎসা শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এজিএমসিতে আরো ১০০টি আসন যুক্ত হলো।

মুখ্যমন্ত্রী বলেন, এই সম্প্রসারণের ফলে যুবসমাজের জন্য চিকিৎসা শিক্ষায় আরও বেশি সুযোগ সৃষ্টি হবে এবং ত্রিপুরার চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

মুখ্যমন্ত্রী ত্রিপুরায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

এজিএমসি এখন দেশের সেই সমস্ত প্রিমিয়ার মেডিকেল কলেজের তালিকায় যুক্ত হলো, যেগুলিতে ২৫০টি এমবিবিএস আসনে শিক্ষার্থী ভর্তির সক্ষমতা রয়েছে এবং যা ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) অনুমোদিত সর্বোচ্চ আসন সংখ্যা। এর মধ্যে রয়েছে মৌলানা আজাদ মেডিকেল কলেজ (নয়াদিল্লি), বি. জে. মেডিকেল কলেজ (আহমেদাবাদ, গুজরাট), বেঙ্গালুরু মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (কর্ণাটক), এসএমএস মেডিকেল কলেজ (জয়পুর, রাজস্থান), মাদ্রাজ মেডিকেল কলেজ (চেন্নাই, তামিলনাড়ু) এবং কিং জর্জ’স মেডিকেল ইউনিভার্সিটি (লখনউ, উত্তরপ্রদেশ) সহ অন্যান্য প্রতিষ্ঠান।

মুখ্যমন্ত্রী বলেন, আজকের শক্তিশালী চিকিৎসা শিক্ষা ব্যবস্থা আগামী দিনের আরও সুস্থ ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলবে।

You may also like

Leave a Comment