Home ত্রিপুরাআমবাসায় যুবতীর ওপর রড দিয়ে হামলার অভিযোগ! ভাসুরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

আমবাসায় যুবতীর ওপর রড দিয়ে হামলার অভিযোগ! ভাসুরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

by Debasish
0 comments 5 views

আমবাসা, ২১ সেপ্টেম্বর : ধলাই জেলার আমবাসা থানাধীন ম্যাগাজিন পাড়া, খাদ্য গোদাম সংলগ্ন এলাকায় এক যুবতীর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই যুবতীর ওপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়। ঘটনায় অভিযুক্ত হিসেবে পরিবারের পক্ষ থেকে হাড়ু পালের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত যুবতীর নাম লক্ষ্মী পাল (১৮)। পরিবারের দাবি, ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন না। লক্ষ্মীর মা অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার কাজে পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। সেই সময় বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে লক্ষ্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ।

পরিবারের অভিযোগ, লোহার রড দিয়ে লক্ষ্মীর মাথা ও হাতে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর চোট লাগে এবং একাধিক সেলাই করতে হয়। হাতে আঘাতের কারণেও গুরুতর চোটের আশঙ্কা রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। হামলার পর তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে ফের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর আহত যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আমবাসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

তবে পরিবারের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এমনকি অভিযুক্ত প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এর ফলে আক্রান্তের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি পরিবারের সদস্যদের।

সংবাদমাধ্যমের সামনে পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

You may also like

Leave a Comment