Home আগরতলাআগরতলায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘রিফ্লেকশন্স’—৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ডের নতুন সম্ভার

আগরতলায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘রিফ্লেকশন্স’—৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ডের নতুন সম্ভার

by Debasish
0 comments 7 views

আগরতলা ২৩ সেপ্টেম্বর : আধুনিকতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের উজ্জ্বলতাকে অলঙ্কারের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আগরতলায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ‘রিফ্লেকশন্স’। ২৩ সেপ্টেম্বর আগরতলায় সংস্থার ফ্ল্যাগশিপ শোরুমে ৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির এই বিশেষ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

‘রিফ্লেকশন্স’ শুধু সাশ্রয়ী ৯ ক্যারেট জুয়েলারির সম্ভার নয়, বরং বর্তমান প্রজন্মের গ্রাহকদের আত্মবিশ্বাস, স্বপ্ন, আকাঙ্ক্ষা ও নিজস্ব ব্যক্তিত্বকে প্রতিফলিত করার ভাবনা থেকেই এই কালেকশন তৈরি করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ উপস্থাপনার মাধ্যমে তিনি ‘রিফ্লেকশন্স’ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণী তারকা প্রান্তিকা, ত্রিপুরার গর্ব মিস্টার ইউনিভার্স মিঠুন দেববর্মা, পাশাপাশি হানা দেববর্মা ও রৌনক জানা। ‘রিফ্লেকশন্স’-এর নির্বাচিত অলঙ্কারে সজ্জিত তারকাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান পায় বাড়তি জৌলুস।

অনুষ্ঠানের শুরুতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা নতুন কালেকশনটি অতিথিদের সামনে উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ‘রিফ্লেকশন্স’ কালেকশন উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। তাঁর কথায়, এই কালেকশন সময়োপযোগী এবং দৈনন্দিন ব্যবহারের জন্যও উপযোগী। ৯ ক্যারেট জুয়েলারির এমন একটি বিশেষ কালেকশন আগরতলায় নিয়ে আসার জন্য তিনি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে অভিনন্দন জানান।

প্রান্তিকা ও মিঠুন দেববর্মা বলেন, এই বিশেষ লঞ্চ প্রেজেন্টেশনের অংশ হতে পেরে তাঁরা অত্যন্ত উচ্ছ্বসিত। এই স্মরণীয় অভিজ্ঞতার জন্য তাঁরা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানান।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, ৯ ক্যারেট জুয়েলারি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটায় এবং দৈনন্দিন ব্যবহারের জন্যও উপযোগী। গ্রাহকের ব্যক্তিত্ব ও প্রয়োজনের কথা মাথায় রেখেই ‘রিফ্লেকশন্স’-কে একটি এক্সক্লুসিভ কালেকশন হিসেবে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘রিফ্লেকশন্স’ প্রথমত একটি এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন, যার মধ্যে রয়েছে আধুনিকতা ও স্থায়িত্বের সমন্বয়। একইসঙ্গে এটি একজন গ্রাহকের নিজের প্রতি বিশ্বাস, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে উদযাপন করে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর, তিন দিনের উদ্বোধনী অফারে ‘রিফ্লেকশন্স’ জুয়েলারি কেনাকাটায় প্রতি গ্রামে ৫০০ টাকা উদ্বোধনী ছাড়ের পাশাপাশি থাকছে নিশ্চিত উপহার

নতুন এই কালেকশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের মধ্য দিয়ে আগরতলার অলঙ্কারপ্রেমীদের জন্য ৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আধুনিক নকশা, তারুণ্যের ছোঁয়া এবং ঝলমলে উপস্থাপনায় ‘রিফ্লেকশন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে উঠল শহরের অন্যতম আকর্ষণীয় আয়োজন।

You may also like

Leave a Comment