Home আগরতলা‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে আগরতলা রেলস্টেশনের উন্নয়ন খতিয়ে দেখলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে আগরতলা রেলস্টেশনের উন্নয়ন খতিয়ে দেখলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

by Debasish
0 comments 5 views

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনে চলমান উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতি খতিয়ে দেখলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এই পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে সাংসদ স্টেশনের চলমান আধুনিকীকরণ কাজ, যাত্রী পরিষেবা এবং বিভিন্ন নাগরিক সুবিধার উন্নয়নের বিষয়গুলি খতিয়ে দেখেন। স্টেশনে যাত্রীদের জন্য উন্নত পরিকাঠামো ও পরিষেবা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন তিনি।

রাজীব ভট্টাচার্য বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের মতো বিশেষ দিনে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে পেরে তিনি সন্তুষ্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় রেলের পরিকাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে।

তিনি আরও বলেন, রেল পরিকাঠামোর এই উন্নয়নের ফলে শুধু দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থাই শক্তিশালী হচ্ছে না, ত্রিপুরার রেল যোগাযোগ পরিকাঠামোও নতুন মাত্রা পাচ্ছে।

You may also like

Leave a Comment