Home অপরাধইছাই লালছড়ায় বনদপ্তরের অভিযান, বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ কাঠ

ইছাই লালছড়ায় বনদপ্তরের অভিযান, বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ কাঠ

by Debasish
0 comments 3 views

আগরতলা, ৫ নভেম্বর: অবৈধভাবে কাঠ মজুত রাখার অভিযোগে উত্তর ত্রিপুরা জেলার ইছাই লালছড়া এলাকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বনদপ্তর। এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন চোরাই কাঠ উদ্ধার করেছেন বনকর্মীরা।

জানা গেছে, আব্দুল সামেত নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় বনদপ্তরের একটি দল। তল্লাশির সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ কাঠের সন্ধান মেলে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

বনদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কাঠের বৈধ মালিকানা বা পরিবহণ সংক্রান্ত কোনও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি বাড়ির মালিক। ফলে কাঠগুলি বাজেয়াপ্ত করা হয়।

বনসম্পদ রক্ষায় অবৈধ কাঠ মজুত ও পাচারের বিরুদ্ধে বনদপ্তরের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া কাঠের উৎস এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

You may also like

Leave a Comment