নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, দমকলকর্মীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়: সোমবার সকালে বিশালগড় থানাধীন নেহাল চন্দননগর এলাকায় একটি মারুতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গাড়িতে থাকা এক কলেজছাত্রীসহ চালক আহত হয়েছেন। আহতরা হলেন কলেজছাত্রী শারমিন আক্তার এবং গাড়িচালক এমডি আরিফ।
জানা গেছে, সোমবার সকালে TR04A0523 নম্বরের মারুতি গাড়িটি নেহাল চন্দননগর এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দমকলকর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা শুরু হয়।
দুর্ঘটনায় কলেজছাত্রী শারমিন আক্তারের মাথা ও বুকে আঘাত লেগেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।