আগরতলা, ১ নভেম্বর।। লজ্জাস্কর ঘটনা। অভিযোগ সরাসরি ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে। এই ওয়ার্ডে তিনি নাকি জায়গার দালালির থেকে কমিশন নিচ্ছেন,এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রশ্ন হলো, সুশাসনের এই সরকার থাকাকালীন একজন কর্পোরেটর কীভাবে জায়গার দালালির ব্যবসার থেকে কমিশন খেতে পারেন! বিজেপি সরকার স্বচ্ছতার সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর একটি কথা বলেন, এই সরকার জনগণের সরকার, এই সরকার নিয়ম নীতির সরকার। অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই কথাগুলো নাকি পাত্তা ই দেন না ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ম্যাডাম। তিনি তার কমিশন দিব্যি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এইভাবে কি একজন কর্পোরেটরকে আগামী দিনে মেনে নিতে পারবেন এই ওয়ার্ডের জনগণ, প্রশ্ন উঠছে এখন এই বিষয়টা নিয়েই। আরও তো অনেক স্বজন মহিলা, পুরুষ রয়েছেন এই ওয়ার্ডে, তাদেরকে কি সুযোগ করে দেয়া যায় না জনগণের সেবা করার জন্য, অভিমত শুভ বুদ্ধি সম্পন্ন মহলের। বিষয়টা কিন্তু সবটাই নির্ভর করছে প্রদেশ বিজেপির কোর কমিটির উপর। তবে সূত্রের খবর, শান্তনার সব জারিজুরি কিন্তু জানা রয়েছে রাজ্যের প্রধান অভিভাবক এর। সামনেই পুর নিগমের নির্বাচন। এই নির্বাচনে এখন দেখার শান্তনা ম্যাডামের মতো মহিলাদের ফের আবার সুযোগ দেয় কিনা বিজেপি সরকার।
জায়গার দালালির কমিশন খাচ্ছেন এক মহিলা কর্পোরেটর! অভিযোগ এমনটাই
9