Home আগরতলাগ্রামীণ অর্থনীতির বিকাশ ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে বৈঠক ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের

গ্রামীণ অর্থনীতির বিকাশ ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে বৈঠক ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের

by Debasish
0 comments 5 views

গ্রামীণ এলাকার আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোগপতি তৈরি ও সহজ ঋণ পরিষেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব | বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বার্তা

আগরতলা, ২ নভেম্বর: রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো ত্রিপুরা পশ্চিমের লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিদের। সোমবার সাংসদের সঙ্গে সৌজন্যমূলক ও গঠনমূলক আলোচনায় মিলিত হন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) জিৎ ভট্টাচার্য।

বৈঠকে মূলত ত্রিপুরার গ্রামীণ এলাকার আর্থসামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কার্যকর বাস্তবায়ন, গ্রামীণ এলাকায় নতুন উদ্যোগপতি তৈরি, আর্থিক অন্তর্ভুক্তি এবং স্বনির্ভরতার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ঋণ সহায়তা আরও সহজলভ্য করার বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় উঠে আসে, গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের নতুন ব্যবসা ও স্বনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উৎসাহিত করা প্রয়োজন। এর মাধ্যমে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করতে ব্যাংক তার দায়বদ্ধতা বজায় রাখবে। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার জাতীয় লক্ষ্যে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির সক্রিয় অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

You may also like

Leave a Comment