Home আগরতলাসবুজ ও আত্মনির্ভর আগরতলা গড়তে রুফটপ সোলারে জোর

সবুজ ও আত্মনির্ভর আগরতলা গড়তে রুফটপ সোলারে জোর

by Debasish
0 comments 19 views

আগরতলা, ১৭ আগস্ট: পরিষ্কার, সবুজ ও আত্মনির্ভর আগরতলা গড়ে তোলার লক্ষ্যে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যেই সোমবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কনফারেন্স হলে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিশেষ কাউন্সিল বৈঠক।

বৈঠকে শহরকে আরও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি সৌরশক্তির বহুল ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘ULA Model’-এর অধীনে শহরের বিভিন্ন বাড়ির ছাদে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপন।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগরতলার বিভিন্ন আবাসিক বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর সুযোগ তৈরি হবে। এর ফলে নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারের খরচ কমানোর পাশাপাশি প্রচলিত শক্তির ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে আগরতলাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সৌরশক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে আগরতলাকে আরও টেকসই ও আত্মনির্ভর করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

You may also like

Leave a Comment