Home আগরতলামানশ্রীর চিকিৎসায় আর্থিক সহায়তা, এগিয়ে এল টিভিডিএ ও মৎস্য আধিকারিকদের সংগঠন

মানশ্রীর চিকিৎসায় আর্থিক সহায়তা, এগিয়ে এল টিভিডিএ ও মৎস্য আধিকারিকদের সংগঠন

by Rajesh Roy
0 comments

আগরতলা, ৭ আগস্ট: গুরুতর অসুস্থ শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন (TVDA) এবং ত্রিপুরা গভর্নমেন্ট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশন (TGFOA)

শুক্রবার দুই সংগঠনের প্রতিনিধিরা মানশ্রীর মায়ের হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক তুলে দেন। টিভিডিএ-এর পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং টিজিএফওএ-এর পক্ষ থেকে ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

এ বিষয়ে প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, তাঁর আহ্বানে সাড়া দিয়ে দুই সংগঠন যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, এই আর্থিক সহায়তা শুধু চিকিৎসার ক্ষেত্রেই নয়, কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া একটি পরিবারের পাশে দাঁড়ানোরও উজ্জ্বল উদাহরণ।

মন্ত্রী বলেন, “বিপদগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়ে টিভিডিএ ও টিজিএফওএ যে সহমর্মিতা ও মানবিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”

banner

এদিকে, মানশ্রীর দ্রুত আরোগ্য কামনা করে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদনও জানান মন্ত্রী। তিনি বলেন, মানবিকতার স্বার্থে সকলের উচিত অসুস্থ শিশুটির চিকিৎসায় সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা, যাতে তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ আরও সহজ হয়।

You may also like

Leave a Comment