Home আগরতলাহরিয়ানা বিজেপির নতুন রাজ্য সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানালেন বিপ্লব কুমার দেব

হরিয়ানা বিজেপির নতুন রাজ্য সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানালেন বিপ্লব কুমার দেব

by Roy
0 comments

আগরতলা, ৮ আগস্ট: হরিয়ানা বিজেপির নবনিযুক্ত রাজ্য সাধারণ সম্পাদক সত্যপ্রকাশ জারাওয়াতের সঙ্গে শনিবার দিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ ।

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হরিয়ানা সরকারের মন্ত্রী মীনা চৌহান এবং বিজেপি নেতা রবি বাতান।

সাক্ষাৎকালে হরিয়ানা বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় সত্যপ্রকাশ জারাওয়াতকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিপ্লব কুমার দেব। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে সত্যপ্রকাশ জারাওয়াত দক্ষতা, নিষ্ঠা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবেন।

পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, সফলতা এবং উজ্জ্বল কর্মময় ভবিষ্যৎ কামনা করেন বিপ্লব কুমার দেব। সৌজন্য সাক্ষাৎকারে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

banner

You may also like

Leave a Comment