Home ত্রিপুরামুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় দুই কন্যার হাতে এক লক্ষ টাকা তুলে দিলেন মন্ত্রী সান্তনা চাকমা

মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় দুই কন্যার হাতে এক লক্ষ টাকা তুলে দিলেন মন্ত্রী সান্তনা চাকমা

by Roy
0 comments

আগরতলা, ১৭ আগস্ট: কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, আত্মনির্ভরতা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় দুইজন উপযুক্ত সুবিধাভোগীর হাতে মোট এক লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা।

সোমবার পেঁচারথাল সিডিপিও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই কন্যার হাতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। মন্ত্রীর হাত দিয়ে এই অর্থরাশি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, কন্যাশিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি তাঁদের শিক্ষা ও আত্মনির্ভরতার সুযোগ তৈরি করাই এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, একটি কন্যার স্বপ্নকে শক্তি দেওয়া মানেই একটি পরিবারের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি প্রজন্মকে আলোকিত করার পথ তৈরি করা। কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

banner

মন্ত্রী আরও বলেন, আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সমাজে কন্যাশিশুদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাদের আত্মনির্ভর ও স্বাবলম্বী করে তুলতে সরকারি প্রকল্পগুলির সুফল আরও বেশি সংখ্যক পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পেঁচারথাল সিডিপিও কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সুবিধাভোগী ও তাঁদের পরিবারের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সরকারি এই উদ্যোগ কন্যাদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

You may also like

Leave a Comment