Home ত্রিপুরাবিজেপির নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিজেপির নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

by Roy
0 comments

নয়াদিল্লি, ১৭ আগস্ট: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনিযুক্ত জাতীয় পদাধিকারী এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজেপির নবনিযুক্ত টিমে সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মউদ্যম এবং তৃণমূল স্তরের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ—এই তিনটির সমন্বয় রয়েছে। দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার পাশাপাশি জনসেবায় নতুন টিমের সদস্যরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নবনিযুক্ত পদাধিকারীদের সম্মিলিত অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনকল্যাণ ও জনসেবাকে আরও গুরুত্ব দিয়ে তাঁরা কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

নবনিযুক্ত সকল জাতীয় পদাধিকারী ও বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই বার্তায় বিজেপির নতুন সাংগঠনিক টিমকে ঘিরে দলের অন্দরমহলে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

banner

You may also like

Leave a Comment