Home অপরাধদুর্গাপুর সীমান্ত সড়কে উদ্ধার ১৭৫ বোতল কফ সিরাপ ও ১০ কেজি শুকনো গাঁজা

দুর্গাপুর সীমান্ত সড়কে উদ্ধার ১৭৫ বোতল কফ সিরাপ ও ১০ কেজি শুকনো গাঁজা

by Debasish
0 comments 4 views

পরিত্যক্ত অবস্থায় মাদক উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা

সোনামুড়া, ৪ সেপ্টেম্বর: মোবাইল ডিউটির সময় দুর্গাপুর সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ কফ সিরাপ ও শুকনো গাঁজা উদ্ধার করল নিরাপত্তাকর্মীরা। অভিযানে মোট ১৭৫ বোতল ‘Eskuf’ কফ সিরাপ এবং ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, মোবাইল ডিউটির সময় দুর্গাপুর সীমান্ত সড়কের পাশে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা সামগ্রীগুলির দিকে নজর পড়ে কর্তব্যরত কর্মীদের। পরে তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কোনও দাবিদার না থাকায় সমস্ত সামগ্রী পরিত্যক্ত অবস্থায় বাজেয়াপ্ত করা হয়েছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মালিক কে এবং এগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানা গেছে।

You may also like

Leave a Comment