Home আগরতলাধানের জমিতে বিশালাকার অজগর! পায়ের নিচে সাপ পড়তেই চমকে উঠলেন কৃষক

ধানের জমিতে বিশালাকার অজগর! পায়ের নিচে সাপ পড়তেই চমকে উঠলেন কৃষক

by Debasish
0 comments 3 views

“ধানের জমিতে ১২ ফুটের অজগর! আচমকা পায়ের নিচে সাপ, আতঙ্কের মধ্যেই বন দফতরের তৎপরতায় উদ্ধার”

রাজনগর, ১৮ সেপ্টেম্বর: ধানের জমিতে ওষুধ দেওয়ার সময় আচমকাই পায়ের নিচে বিশালাকার অজগর! এমন ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনগর বিধানসভা কেন্দ্রের জলাপাথর এলাকায়। প্রায় ১০ থেকে ১২ ফুট দীর্ঘ অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

জানা যায়, জলাপাথর এলাকার বাসিন্দা বিক্রম দাস এদিন সকালে নিজের ধানের জমিতে ওষুধ দিতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁর পায়ের নিচে সাপটি পড়ে। বিশালাকার অজগরটি দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়েন তিনি। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ধানের জমিতে এত বড় অজগর দেখে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আবার উৎসাহী অনেকেই সাপটিকে দেখতে তার কাছাকাছি চলে আসেন। পরিস্থিতি বুঝে পরবর্তীতে খবর দেওয়া হয় বন দফতরকে।

খবর পেয়ে রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বন দফতরের অফিসার সুকান্ত সরকার-সহ অন্যান্য কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর ধানের জমি থেকে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।

বন দফতর সূত্রে জানা যায়, উদ্ধার করা অজগরটিকে পরবর্তীতে বাইসন ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়।

ধানের জমির মতো জনবহুল ও চাষের এলাকায় এত বড় অজগর উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনগরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বন দফতরের তৎপরতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।

You may also like

Leave a Comment