Home আগরতলাহোস্টেলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী

হোস্টেলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী

by Debasish
0 comments 2 views

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন NSUI-এর, অবিলম্বে পদক্ষেপের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগান এলাকার অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। আহত ছাত্রীর নাম জেবিকা ত্রিপুরা। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বুধবার NSUI ত্রিপুরার একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে আহত ছাত্রীকে দেখে এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। NSUI-এর রাজ্য সভাপতি আমির হোসেনের নির্দেশে প্রতিনিধি দলটি হাসপাতালে যায় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে NSUI। সংগঠনের অভিযোগ, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। সরকারি ও বেসরকারি হোস্টেলে বসবাসকারী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

NSUI-এর পক্ষ থেকে রাজ্য শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর কাছেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে হোস্টেল ভবনের ছাদ, সুরক্ষা ব্যবস্থা এবং ছাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সংগঠনের আরও অভিযোগ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজ্য সরকার ও হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে NSUI ত্রিপুরা।

You may also like

Leave a Comment