Home আগরতলাযুব মোর্চার উদ্যোগে আবাসনের মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

যুব মোর্চার উদ্যোগে আবাসনের মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

by Debasish
0 comments 10 views

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : পবিত্র গণেশ চতুর্থী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি জনসেবার বার্তা তুলে ধরল ভারতীয় জনতা যুব মোর্চা। উৎসবের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যে রাধানগর ৪ নম্বর আবাসনে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থেকে আবাসনকারীদের হাতে নতুন বস্ত্র তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর সঙ্গে যুব মোর্চার সদস্যরাও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

গণেশ পূজাকে কেন্দ্র করে এদিন আবাসন প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আবাসনের বহু মা-বোনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের আগে নতুন বস্ত্র পেয়ে আবাসনকারীদের মধ্যেও দেখা যায় আনন্দ ও উৎসাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। গণেশ পূজার মতো পবিত্র দিনে মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই জনসেবার প্রকৃত অর্থ নিহিত রয়েছে।

মন্ত্রী বলেন, সিদ্ধিদাতা গণেশের কাছে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়েছে। যুব মোর্চার সদস্যরা সামাজিক দায়বদ্ধতা থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসনীয়। আগামী দিনেও মানুষের কল্যাণে এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সুশান্ত চৌধুরী আরও বলেন, গণেশ পূজার মধ্য দিয়েই কার্যত শুরু হয়ে গেল উৎসবের মরশুম। সামনে রয়েছে বিশ্বকর্মা পূজা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা-সহ একাধিক উৎসব। বাঙালির চিরাচরিত ‘বারো মাসে তেরো পার্বণ’-এর আবহে প্রতিটি উৎসব যেন আনন্দ, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে, সেই কামনাই করেন তিনি।

এদিনের কর্মসূচিকে ঘিরে যুব মোর্চার সদস্যদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। ধর্মীয় ভক্তির সঙ্গে সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে রাধানগর ৪ নম্বর আবাসনের এই উদ্যোগ উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।

You may also like

Leave a Comment