Home আগরতলা‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান, রতন সাহার হাতে জাতীয় পতাকা তুলে দিলেন যুব মোর্চা সভাপতি

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান, রতন সাহার হাতে জাতীয় পতাকা তুলে দিলেন যুব মোর্চা সভাপতি

by Debasish
0 comments 26 views

আগরতলা, ৮ আগস্ট: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল করে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তথা রাজ্যের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব ও প্রাক্তন খ্যাতনামা খেলোয়াড় রতন সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব।

সাক্ষাৎকালে রতন সাহার হাতে জাতীয় পতাকা (তিরঙ্গা) তুলে দেন অরিন্দম দেব। একই সঙ্গে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় দেশের স্বাধীনতার চেতনাকে আরও শক্তিশালী করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল করতে রাজ্যজুড়ে ধারাবাহিক জনসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

You may also like

Leave a Comment