Home আগরতলাদুর্গাপূজা উপলক্ষে গৌরী শঙ্কর বস্ত্রালয়ে আকর্ষণীয় অফার

দুর্গাপূজা উপলক্ষে গৌরী শঙ্কর বস্ত্রালয়ে আকর্ষণীয় অফার

by Debasish
0 comments 24 views

৭৯৯ টাকার কেনাকাটায় লাকি কুপন, প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা; ২৯৯৯ টাকায় নিশ্চিত উপহার

আগরতলা: আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করল আগরতলার মসজিদ রোডস্থিত গৌরী শঙ্কর বস্ত্রালয়। এ উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপূজা অফারের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি ৭৯৯ টাকা কেনাকাটায় একটি করে লাকি কুপন দেওয়া হবে। লাকি ড্রয়ের প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীরা পাবেন ২৫ হাজার টাকা করে এবং তৃতীয় বিজয়ীরা পাবেন ১০ হাজার টাকা করে নগদ পুরস্কার। এছাড়াও ৫০ জন ভাগ্যবান বিজেতার জন্য থাকছে বিশেষ উপহার।

শুধু তাই নয়, ২,৯৯৯ টাকা কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। দুর্গাপূজার কেনাকাটায় ক্রেতাদের বাড়তি আনন্দ দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছে ।

সংস্থার মার্কেটিং অ্যাডভাইসার দীপক লাল জানান, আগরতলা শহরে এই ধরনের নগদ পুরস্কারের উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হয়েছে। আগামী দিনে শহরের কেনাকাটার ক্ষেত্রে এই ধরনের অফার নতুন ট্রেন্ড তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, শার্টসহ বিভিন্ন ধরনের পোশাকের জন্য ইতিমধ্যেই ক্রেতাদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে গৌরী শঙ্কর বস্ত্রালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্যন্দন পত্রিকা’ সংবাদ সংস্থার কর্ণধার অভিষেক দে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজায় ক্রেতাদের এই বিশেষ অফারের সুবিধা নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মসজিদ রোডের শাখাটিই গৌরী শঙ্কর বস্ত্রালয়ের একমাত্র শাখা; অন্য কোথাও এর কোনও শাখা নেই।

You may also like

Leave a Comment