Home আগরতলাভিলেজ কমিটি ভোটের আগে বিজেপির বড় বৈঠক, সংগঠন ও আসন সমঝোতা নিয়ে কৌশল নির্ধারণ

ভিলেজ কমিটি ভোটের আগে বিজেপির বড় বৈঠক, সংগঠন ও আসন সমঝোতা নিয়ে কৌশল নির্ধারণ

by Debasish
0 comments 5 views

ভিলেজ কমিটি ভোটের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক, আগরতলায় চর্চায় নির্বাচনী কৌশল

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সংগঠন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বৈঠকে দলের সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের নির্বাচনী কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, বিধায়ক, এমডিসি, জেলা ও মণ্ডল স্তরের পদাধিকারী এবং দলের বিভিন্ন স্তরের শীর্ষ সাংগঠনিক নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি, জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নিকট ভবিষ্যতে অনুষ্ঠিত হতে চলা বিভিন্ন নির্বাচনের জন্য দলের প্রস্তুতি ও কৌশল নিয়েও বৈঠকে মতবিনিময় হয়।

অভিষেক দেবরায় জানান, কিছু এলাকায় জোটসঙ্গীরা একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার কিছু এলাকায় জোটের শরিক দলগুলি নিজেদের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা’-য় রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলির রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী সমীকরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, নির্বাচিত জনপ্রতিনিধি, মন্ত্রীসহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতি সাংগঠনিক কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতামত বিনিময়ের সুযোগ তৈরি করেছে।

মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার উপস্থিতিতে বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, তৃণমূল স্তরে দলের সংগঠন আরও শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

You may also like

Leave a Comment