Home আগরতলাসীমান্তরক্ষী জওয়ানদের রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের

সীমান্তরক্ষী জওয়ানদের রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের

by Debasish
0 comments 24 views

আগরতলা: রাখিবন্ধন উৎসব উপলক্ষে আগরতলার ইন্টারন্যাশনাল চেকপোস্ট ও ল্যান্ডপোর্টে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখিবন্ধনের শুভেচ্ছা বিনিময় করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান তিনি।

প্রতিমা ভৌমিক জানান, ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর রাখিবন্ধন উপলক্ষে সীমান্ত চেকপোস্টে এসে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে আসছেন তিনি। দেশের নিরাপত্তার স্বার্থে পরিবার-পরিজন ও বাড়িঘর থেকে বহু দূরে থেকে সীমান্ত পাহারা দেওয়া জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষ যখন রাতে নিশ্চিন্তে ঘুমান, তখন দেশের সীমান্তরক্ষী জওয়ানরা জেগে থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করেন। তাঁদের ত্যাগ ও কর্তব্যনিষ্ঠার কারণেই দেশের মানুষ নিরাপদে থাকতে পারেন। তাই রাখিবন্ধনের মতো একটি বিশেষ দিনে তাঁদের পাশে দাঁড়িয়ে ভাই-বোনের বন্ধনের প্রতীকী বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রতিমা ভৌমিক আরও বলেন, বাড়ি ও পরিবারের সদস্যদের থেকে দূরে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা যাতে উৎসবের দিনে নিজেদের একা বা পরিবারের বাইরে মনে না করেন, সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে এই রাখিবন্ধন কর্মসূচি পালন করে আসছেন তিনি।

এদিন রাজ্যের প্রতিটি পরিবারের ভাই-বোনকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। একইসঙ্গে সমাজে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment