Home আগরতলানিলজ্যোতি রাখালশিল্ডে প্রথমবার ফাইনালে কল্যাণ সমিতি

নিলজ্যোতি রাখালশিল্ডে প্রথমবার ফাইনালে কল্যাণ সমিতি

by Debasish
0 comments 30 views

আগরতলা, ২২ আগস্ট: টি.এফ.এ পরিচালিত নিলজ্যোতি ট্রাভেল রাখালশিল্ড নকআউট ফুটবল আসরের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিল কল্যাণ সমিতি। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের শিল্ড রানার্স দল ব্লাডমাউথ ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় কল্যাণ সমিতি।ফাইনালের টিকিট নিশ্চিত করতে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ গড়ে তোলে এবং গোল করার সুযোগও তৈরি করে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষকদের দৃঢ়তায় কোনো দলই জালে বল জড়াতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা।দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দুই দল। এরই মধ্যে ম্যাচের ৬১ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য পায় কল্যাণ সমিতি। দলের হয়ে গোল করে কৃষান সিং। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে ব্লাডমাউথ ক্লাব। তবে কল্যাণ সমিতির রক্ষণভাগের দৃঢ়তায় তাদের সেই চেষ্টা সফল হয়নি।ম্যাচের ইনজুরি সময়ে আরিফের গোলে ব্যবধান ২-০ করে কল্যাণ সমিতি। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো রাখালশিল্ডের ফাইনালে উঠে যায় কল্যাণ সমিতি।আগামী ২৫ আগস্ট শিল্ডের শিরোপা জয়ের লড়াইয়ে কল্যাণ সমিতির প্রতিপক্ষ এগিয়ে চলো সংঘ। প্রথমবার ফাইনালে উঠে এবার শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে কল্যাণ সমিতি।

You may also like

Leave a Comment