Home আগরতলাস্বাধীনতা দিবসে আগরতলায় প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন আসাম রাইফেলসের

স্বাধীনতা দিবসে আগরতলায় প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন আসাম রাইফেলসের

by Debasish
0 comments 12 views

আগরতলা, ১৬ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাক্তন সেনাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আসাম রাইফেলসের উদ্যোগে আগরতলার এক্কা পার্কের শহিদ স্মৃতিসৌধে বিশেষ ‘এক্স-সার্ভিসমেন আউটরিচ প্রোগ্রাম’-এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আসাম রাইফেলসের ব্যান্ডের সঙ্গে স্থানীয় শিল্পীদের এক মনোজ্ঞ সংগীত পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। স্থানীয় শিল্পীদের সুরের সঙ্গে আসাম রাইফেলস ব্যান্ডের সমন্বিত পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে দেশাত্মবোধ ও উৎসাহের আবহ তৈরি করে। একইসঙ্গে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিল্পীদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরারও সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন সেনাকর্মী, স্থানীয় বাসিন্দা ও উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দেশের প্রতি ভালোবাসা, ঐক্য এবং সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।

অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই এই ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আবহে আয়োজিত এই অনুষ্ঠান দেশপ্রেম, ঐক্য এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ মঞ্চ হয়ে ওঠে।

You may also like

Leave a Comment