আগরতলা, ২২ সেপ্টেম্বর: দুর্গাপূজা ও উৎসবের মরসুমকে সামনে রেখে গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে স্বর্ণকমল জুয়েলার্স। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় বহুপ্রতীক্ষিত ‘শারদ অর্ঘ্য—দুর্গাপূজা অফার ২০২৬’। আগামী ৬ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ অফার। এরপর ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত থাকছে দীপাবলি অফার।
এবারের অফারে গ্রাহকদের জন্য থাকছে একাধিক বিশেষ সুবিধা। স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০ শতাংশ এবং সোনার গয়নার মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহারের সুযোগ।
উৎসবের আমেজ আরও বাড়াতে রয়েছে মেগা লাকি ড্র। এর মাধ্যমে ২টি গাড়ি ও ২টি স্কুটি জেতার সুযোগ থাকছে। এছাড়াও নির্দিষ্ট স্বর্ণকমল ডায়মন্ড জুয়েলারি কিনলে বাম্পার লাকি ড্র-এর মাধ্যমে ১১টি ডায়মন্ড রিং জেতার সুযোগ মিলবে।
পুরনো সোনা এক্সচেঞ্জ ও বিশেষ প্রি-বুকিং সুবিধা
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে পুরনো সোনার গয়না সম্পূর্ণ মূল্যে এক্সচেঞ্জের সুবিধা থাকছে, যা নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে।
এবারের উৎসবের মরসুমে স্বর্ণকমলের অন্যতম আকর্ষণ প্রি-বুকিং সুবিধা। মাত্র ২৫ শতাংশ টাকা দিয়ে পছন্দের গয়না প্রি-বুক করার পাশাপাশি ৪৫ দিনের জন্য সোনার দাম লক করার সুযোগ থাকছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গয়না নেওয়ার সময় বুকিংয়ের তারিখ এবং ডেলিভারির তারিখের মধ্যে যেদিন সোনার দাম কম থাকবে, সেই কম দামই প্রযোজ্য হবে। পাশাপাশি গ্রাহকরা প্রযোজ্য অফার ও ছাড়ের সুবিধাও পাবেন।
নতুন ডিজাইনের বড় সংগ্রহ, থাকছে ডায়মন্ড এক্সিবিশন
সাংবাদিক সম্মেলনে স্বর্ণকমল জুয়েলার্সের চেয়ারম্যান গোপালচন্দ্র নাগ ত্রিপুরাবাসীকে আগাম দুর্গাপূজা ও উৎসবের শুভেচ্ছা জানান। তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ডিরেক্টর জয় নাগ জানান, উৎসবের মরসুমকে সামনে রেখে স্বর্ণকমলে নতুন ও আকর্ষণীয় ডিজাইনের বড় সংগ্রহ আনা হয়েছে। ফলে গ্রাহকদের সামনে থাকছে আরও বেশি ডিজাইন ও পছন্দের গয়না বেছে নেওয়ার সুযোগ।
অন্যদিকে ডিরেক্টর দিবাকর নাগ জানান, অফারের পুরো সময়জুড়ে স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে একটি বৃহৎ ডায়মন্ড এক্সিবিশন আয়োজন করা হবে। সেখানে গ্রাহকরা ডায়মন্ড জুয়েলারির বিস্তৃত সংগ্রহ দেখার পাশাপাশি পছন্দের গয়না কেনার সুযোগ পাবেন।
ব্র্যান্ড ম্যানেজার সুরোজিৎ চক্রবর্তী গ্রাহকদের দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গ্রাহকদের জীবনের বিশেষ মুহূর্ত ও আনন্দ উদযাপনের অংশ হতে পারা স্বর্ণকমলের কাছে অত্যন্ত সম্মানের।
দুর্গাপূজা ক্লাবগুলিকে বিশেষ আমন্ত্রণ
এদিকে পশ্চিম ত্রিপুরা, গোমতী ও উত্তর ত্রিপুরা জেলার সমস্ত দুর্গাপূজা ক্লাবকে স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে বিশেষ দুর্গাপূজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সব মিলিয়ে আকর্ষণীয় ছাড়, নিশ্চিত উপহার, লাকি ড্র-তে গাড়ি ও স্কুটি জেতার সুযোগ, ডায়মন্ড রিং পুরস্কার, নতুন জুয়েলারি কালেকশন এবং বৃহৎ ডায়মন্ড এক্সিবিশন—সব মিলিয়ে উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত স্বর্ণকমল জুয়েলার্স।