Home ত্রিপুরাবড় দুর্ঘটনার অপেক্ষায় কি প্রশাসন?আমবাসা–গণ্ডাছড়াবিপজ্জনক অবস্থায় গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বড় দুর্ঘটনার অপেক্ষায় কি প্রশাসন?আমবাসা–গণ্ডাছড়াবিপজ্জনক অবস্থায় গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

by Debasish
0 comments 0 views

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া গুরুত্বপূর্ণ সড়কে বড়সড় গর্তকে কেন্দ্র করে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কের একটি অংশে তৈরি হয়েছে গভীর ও বিপজ্জনক গর্ত। ব্যস্ত এই সড়কে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, দিনের তুলনায় রাতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। তার উপর বৃষ্টি হলে গর্তে জল জমে সেটি আরও ভয়ংকর রূপ নেয়। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনকে হঠাৎ রাস্তার এক পাশ থেকে অন্য পাশে সরে যেতে হচ্ছে। এর ফলে মুখোমুখি সংঘর্ষ কিংবা চালকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, গর্তটির অবস্থান ধলাই নদীর পাড় ঘেঁষা এলাকায়। ফলে কোনও যানবাহন নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এলাকাবাসীর দাবি, কোনও বড় দুর্ঘটনা ঘটার আগে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। রাস্তার বিপজ্জনক অংশটি দ্রুত সংস্কার করে যান চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন তাঁরা।

এখন প্রশ্ন একটাই—বড় দুর্ঘটনা ঘটার পরেই কি নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর, নাকি তার আগেই আমবাসা–গণ্ডাছড়া সড়কের এই ‘মরণফাঁদ’ মেরামত করা হবে?

You may also like

Leave a Comment