Home অপরাধএনসি নগর সীমান্ত সড়কে ১৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার

এনসি নগর সীমান্ত সড়কে ১৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার

by Debasish
0 comments 4 views

মালিকের সন্ধানে তদন্তে সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ১৩ সেপ্টেম্বর : সীমান্ত এলাকায় টহলদারির সময় এনসি নগর সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল চলাকালীন কর্তব্যরত পুলিশকর্মীদের নজরে আসে রাস্তার পাশে পড়ে থাকা কয়েকটি প্যাকেট। সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ১৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার কোনো দাবিদার বা মালিক ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরবর্তীতে সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গাঁজাগুলো দাবিদারহীন হিসেবে জব্দ করা হয়। পুলিশ সূত্রে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা

ঘটনার পর সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা গাঁজাগুলো সেখানে রেখে গিয়েছিল এবং এর প্রকৃত মালিক কে—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক পাচারের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

You may also like

Leave a Comment