Home আগরতলা“বিজেপির যুব সংগঠনে নতুন দায়িত্ব—যুব মোর্চার প্রদেশ সম্পাদক সম্রাট রায়”

“বিজেপির যুব সংগঠনে নতুন দায়িত্ব—যুব মোর্চার প্রদেশ সম্পাদক সম্রাট রায়”

by Debasish
0 comments 14 views

আগরতলা, ১ সেপ্টেম্বর: বিজেপির যুব সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সম্রাট রায়। তাঁকে দলের যুব মোর্চার প্রদেশ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। তাঁর এই নতুন দায়িত্ব পাওয়াকে ঘিরে দলের যুব কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং যুব সমাজের মধ্যে দলের কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই তাঁকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সম্রাট রায়ের সামনে এখন সংগঠনকে তৃণমূল স্তরে আরও সক্রিয় করার পাশাপাশি যুব কর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বড় দায়িত্ব রয়েছে। তাঁর নিয়োগকে ঘিরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

You may also like

Leave a Comment